বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের বাগুড়ী বেলতলা মুড়ির মিল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১ পশু চিকিৎসক নিহত

মোঃ শাহারুল ইসলাম রাজ, শার্শা: যশোরের শার্শায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর কবির (৪০) নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকাল ৯ টার সময় উপজেলার বাগআঁচড়া বাজারের পাশে আমিরের মোড় (মুড়ির মিল)নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আলমগীর করির শার্শা উপজেলার ৭ নম্বার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের পার্শ্ববর্তী স্থান কিসমত ইলিশপুর গ্রামের মৃত রশিদ গাজীর ছেলে ও পল্লী চিকিৎসক ডা. সহিদুল ইসলামের ভাইপো।

স্থানীয়রা জানান, আলমগীর কবির মোটরসাইকেল চালিয়ে বাগআঁচড়া বাজার থেকে বাগুড়ীর নিজ বাড়ি ফিরছিল। এসয়ম আমিরের মোড় নামক স্থানে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা (খুলনা মেট্রো জ ১১-০১৫৫) নম্বারের একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকলের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি দুমড়েমুছড়ে যায়।

তবে স্থানীয়দের দাবি যশোর সড়ক ও জনপদ বিভাগের গাফিলতির কারণে মহাসড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, মহাসড়কের গর্ত না থাকলে এই দুর্ঘটনা ঘটতো না।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার দাস জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে, দুর্ঘটনা কবলিত বাসের চালক পালিয়ে গেছে তাকে আটকের চেষ্টা চলছে। তিনি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ