শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের মনিরামপুরে ভবদহ পাড়ের বোরোচাষীদের বোবা কান্না

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরের অভিশপ্ত ভবদহ পাড়ের বোরোচাষীদের বোবা কান্না যেন থামছেই না। জলাবদ্ধ বিল থেকে সেচযন্ত্র দিয়ে পানি নিষ্কাশন করে দেরিতে হলেও বোরো ধান আবাদ করে কৃষকেরা ভাল ফলন পাবার আশায় বুক বেঁধেছিলো। কিন্তু তাদের সেই আশা/স্বপ্ন মাজরা পোকার আক্রমনে নিরাশায় পরিনত হয়েছে। গাছে পাতায় ধানের বাম্পার ফলনের আশা করেছিলো কৃষকেরা। কিন্তু এখন ফসল ঘরে তুলতে ধান কর্তন করতে যেয়ে মাজরা পোকার আক্রমনে ধানের ফলন অর্ধেকে নেমে এসেছে। ফলে অধিক মাত্রায় খরচ খরচা করে ধান আবাদ করে কাঙ্খিত ফলন না পেয়ে তারা এখন মহাচিন্তায় পড়ে গেছে।

অনেকেই ধার-দেনা পরিশোধ করতে না পেরে পথে বসতে চলেছে।

উপজেলার মনোহরপুর ইউনিয়নের খাকুন্দী গ্রামের বোরোচাষী সঞ্জয় মল্লিক জানান- টাকার বিনিময়ে বিলের জমি থেকে পানি নিষ্কাশন করে ধারদেনা করে দেড় বিঘা জমিতে বোরোধান চাষ করেছিলাম। ধানের ক্ষেতে সেচ, সার ও অন্যান্য পরিচর্চা বাবদ প্রায় ১৫ হাজার টাকা খরচ করেছি। ধানের গাছে ফলন দেখে ভেবে ছিলাম কাঠা প্রতি দুইমন করে ফলন পাবো। খরচ বাদে বেশ লাভের আশাছিলো। কিন্তু সর্বনাশা মাজরা পোকা আমার সব শেষ করে দিয়েছে। এখন কাঠা প্রতি ২০/২৫ কেজি ধান পাবো কী না তাই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
প্রচন্ড গরমের মধ্যে মাঠ থেকে কাধে করে তিনি নিজেই ধানের বোঝা নিয়ে রাস্তায় এনে সাজাচ্ছে। কামলা কেনার টাকা তার নেই। তাই লোকশান পুষিয়ে নিতে অগত্যা কষ্ট করছেন নিজের ধান ঘরে তুলছে।

মনোহরপুর গ্রামের কৃষক জাকির হোসেন দীর্ঘশ্বাস ছেড়ে বলছিলেন- চার বিঘা জমিতে বোরোধান আবাদ করেছি। ভাল ফলনের আশা ছিলো। কিন্তু মাজরা পোকা সেই আশায় বাধ সেজেছে।
তিনি অশ্রুভারাক্রান্ত মনে বলছিলেন- অনেক টাকা ধারদেনা করে অতিকষ্টে চারবিঘা জমিতে ধান আবাদ করেছিলাম। গাছে পাতায় ও ফলনে কাঠা প্রতি দুইমন করে ধানের ফলনের আশা ছিলো। কিন্তু আমার সব শেষ! এখন চার বিঘায় যে ধান পাবো তা আমার বছরের চালের চাহিদা কোন রকম মিটতে পারে।
ধান আবাদ করে যে টাকা ধারদেনা তিনি হয়েছেন তা পরিশোধ করা নিয়ে তিনি বেশ চিন্তিত হয়ে পড়েছেন।

মাজরা পোকার আক্রমণে বহু কৃষকের আবাদকৃত ধানের এ ধরনের ক্ষতির কথা সরেজমিন ভবদহ অঞ্চলের বিল কেদারিয়ায় যেয়ে জানা যায়।

জানা যায়- মণিরামপুর উপজেলার কুলটিয়া, হরিদাসকাটি, নেহালপুর, মনোহরপুর, ঢাকুরিয়া, দূর্বাডাঙ্গা, খানপুর ইউনিয়নসহ ভবদহ অধ্যুষিত বিলাঞ্চলে এবার বোরো ধানের আবাদ করেছিলো কৃষকেরা। ভবদহ অঞ্চলের সবচেয়ে জলাবদ্ধতার শিকার বিল বোঁকড় ও বিল কেদারিয়া, আড়পাতার বিল, হরিণার বিল, সামন্দডাঙ্গার বিল, বিল শালিখাসহ আশপাশের জলাবদ্ধ বিলাঞ্চল থেকে সেচপাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন করে এবার বোরো ধানের আবাদ করে কাঙ্খিত ফসল ঘরে তোলার এক মহাউৎসবে মেতে উঠেছিলো কৃষকেরা। উপযুক্ত আবহাওয়া ও চাষাবাদ ব্যবস্থাপনায় ভবদহ বিলাঞ্চলসহ সারা উপজেলা জুড়ে বোরো ধানের বাম্পার ফলন হবার সম্ভাবনা দেখা দিয়েছিলো। পাকা ধান কেটে ঘরে তুলতে নারী-পুরুষ সমানতালে ব্যস্ত হয়ে উঠে। ভাল ফলন পাবার আশায় কৃষকের চোখে মুখে তাই দেখা যায় আনন্দের হাসি!

খোঁজ খবর নিয়ে জানা গেছে- ভবদহ অধ্যুষিত বিলকেদারিয়ায় কৃষকেরা সেচযন্ত্র দিয়ে পানি নিষ্কাশন করে অনেক দেরিতে ধানের আবাদ করেছিলো। ধানের গাছে পাতায় ও ফলনে বেশ ভালই হয়েছিলো। কিন্তু ধান পাকতে দেরি হওয়ায় অন্যান্য বিলাঞ্চল থেকে তাদের ধান কর্তন করতে বিলম্ব হয়। এরই মধ্যে কাচা-পাকা ধানে ব্যাপকহারে মাজরা পোকার আক্রমন দেখা দেয়। মাজরা পোকা দমনে তেমন কার্যকরী পদক্ষেপ নিতে না পারায় বহু কৃষকের দানের ক্ষেত মাজরা পোকার আক্রমনে মারাত্বক ক্ষতির শিকার হয়।

মাজরা পোকার দমনে করনীয় কী তা নিয়ে স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তাদের নিকট থেকে তেমন কোন পরামর্শ কৃষকরা পাননি বলে অভিযোগ অধিকাংশ কৃষকের।

উপজেলা কৃষি অফিসার মোছাঃ মাহমুদা আকতার জানান- উপজেলা কৃষি অফিসের সংশ্লিষ্ট এলাকার কর্মকর্তাদেরকে সরেজমিন যেয়ে কৃষকদের যথাযথ পরামর্শ দিয়ে সহযোগিতা প্রদানের ফলে এবার বোরো ধানের ভাল ফলন হয়েছে। কিছু এলাকায় মাজরা পোকার আক্রমণে ফলন ব্যহত হয়েছে শুনেছি। তবে সেটার পরিমাণ খুব বেশী হবে না।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক