শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মাহিদিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোসলেম মালি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ইকবাল হোসেন নছিমনযোগে ডুমুরখালী থেকে মাছের পোনা আনতে চাঁচড়ার মোড়ের উদ্দেশ্যে রওনা দেন। পথে মাহিদিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় পৌঁছালে রাস্তার পাশে একটি বালুবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। এ সময় বিপরীত দিক থেকে একটি ইজিবাইক আসছিল।
ইজিবাইকটিকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইকবালের নছিমনটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও ইকবাল হোসেন ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
ইকবালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ডুমুরখালীসহ পুরো হরিহরনগর ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় নছিমনটির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় হঠাৎ বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে মাঠে কেটেবিস্তারিত পড়ুন

মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমীন (৭০)বিস্তারিত পড়ুন

  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের