সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে কলেজ পড়ুয়া ছাত্রীর আ*ত্মহ*ত্যা

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে আনিকা খাতুন (১৮) নামের এক কলেজপড়ুয়া ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (০৪ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় ওই কলেজ ছাত্রী তার নিজের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত কলেজ ছাত্রী আনিকা উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের প্রবাসী নজরুল ইসলামের মেয়ে ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়- নিহত আনিকা শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে তার ঘরে ঘুমাতে যায়। শনিবার (০৫ জুলাই) সকালে ঘুম থেকে উঠতে দেরী দেখে, তার মা দরজার সামনে যেয়ে আনিকাকে ডাকতে থাকে। একপর্যায় কোনো সাড়া না পেয়ে পাশের লোকজন ডেকে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখে আনিকা গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুলছে। তখন লোকজন ওড়না কেটে ঝুলন্ত মৃতদেহটি নিচে নামিয়ে স্থানীয় পুলিশকে খবর দেয়। শনিবার দুপুরে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কামাল হোসেন ও ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হক ঘটনাস্থলে আসেন। বিস্তারিত জানার পর কারোর কোনো অভিযোগ না থাকায় পুলিশ লাশটি দাফন কাফনের জন্য নিহতের পরিবারকে অনুমতি দেন।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কামাল হোসেন বলেন- মেয়েটির আত্মহত্যার কোনো কারণ জানা যায় নি। নিহত মেয়েটির পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা লাশটি ময়না তদন্ত না করার জন্য উপরের স্যারদের সাথে কথা বলেছে। তাই লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ