রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে তেল না পেয়ে ভাড়ায় মোটরসাইকেল চালক আজিবরের কর্মহীনতা

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে তেল না পেয়ে কর্মহীন হয়ে পড়েছেন ভাড়ায় মোটরসাইকেলচালক আজিবর রহমান (৫০)। প্রতিদিনের মতো রাজগঞ্জ-যশোর রোডে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি।

নিয়মিতভাবে লাইনে দাড়িয়ে রাজগঞ্জ তেল পাম্প থেকে ২০০-৩০০ টাকার তেল নিয়ে দিনভর যাত্রী পরিবহন করেন। কিন্তু বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত অপেক্ষা করেও তেল না পাওয়ায় চরম বিপাকে পড়েন তিনি।

আজিবর রহমান জানান, “বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত দাঁড়িয়ে ছিলাম। রাত ১০টার সময় পাম্প কর্তৃপক্ষ জানাল- আজ আর তেল দেওয়া হবে না। হতাশ হয়ে বাড়ি ফেরার ছাড়া উপায় ছিল না।” তেল না পাওয়ায় শুক্রবার (১৭ এপ্রিল) তিনি মোটরসাইকেল ভাড়ায় চালাতে পারেননি। ভোর থেকে যাত্রী পরিবহনের প্রস্তুতি নিয়ে বসে থাকলেও মোটরসাইকেলে তেল না থাকায় রাস্তায় বের হওয়া সম্ভব হয়নি।

দুঃখভরা কণ্ঠে এ প্রতিবেদককে আজিবর রহমান বলেন, “তেল না পাওয়ার কারণে আজ খাটতে পারলাম না। আয়-রোজগার হলো না। পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না।”

অভিযোগ করে তিনি আরও বলেন, “শুনেছি ওইদিন রাত ৩টা পর্যন্ত পাম্পে তেল দেওয়া হয়েছে। কিন্তু আমার মতো সাধারণ মানুষ তেলই পেলাম না। এটা খুব অন্যায়।”

তেল সংকটকে কেন্দ্র করে প্রতিদিন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবন চালানো বহু মানুষের দুর্ভোগ বাড়ছে। আজিবরের মতো নিত্যদিনের আয়ের ওপর নির্ভরশীল চালকদের জীবন এখন তেলের অভাবে থমকে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন