সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লা*শ উদ্ধার

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ-ত্রিমোহনী সড়কের হাকিমপুর বাবুর মোড় নামক স্থানের ধান ক্ষেত থেকে আব্দুর রশিদ (৫৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত আব্দুর রশিদ কেশবপুর উপজেলার সাগরদাড়ী ইউনিয়নের গোপসানা গ্রামের জহির আলী গাইনের ছেলে। জানা গেছে- নিহত রশিদ সড়ক নির্মাণ কাজের শ্রমিক ছিলেন। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর বেলা পথচারীরা উল্লেখিত স্থানের এক ধান ক্ষেতে পানির ভিতর মরা খেজুর গাছে মাথা দিয়ে চিত হয়ে পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয়। পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পড়ে ছিলো।
সাগরদাড়ী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য জিয়ামোত আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন- স্থানীয় ও থানা পুলিশের সহযোগীতায় নিহতের লাশ উদ্ধার করা হয়।
মনিরামপুর থানা পুলিশ জানিয়েছেন- লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, কুয়াশার কারণে মোড় ঘুরতে গিয়ে সেখানে পড়ে যায়। এরপর স্ট্রোক করে মারা যান। তবে এর সঠিক কারন ময়না তদন্তের রিপোর্টে জানাযাবে। থানায় একটি অপমৃত মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর