বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু

যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা বাঁওড়ের ভাসমান সেতুর ওপর থেকে ভ্যান উল্টে পানিতে পড়ে তিনটি ছাগল মারা গেছে। শুক্রবার (২২ মে) দুপুর আড়াই টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চারটি ছাগলকে জীবিত উদ্ধার করেন স্থানীয় জনগণ। উদ্ধার কাজে রাজগঞ্জ বাজারের শহিদুল ইসলাম, বিপ্লব হোসেন, রাইসুল ইসলাম, উজ্জাল, ঝাঁপা গ্রামের মামুন, দিলিপসহ ব্রিজ কর্তৃপক্ষের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। তাদের দ্রুত পদক্ষেপে চারটি ছাগল প্রাণে রক্ষা পায়। উপজেলার হানুয়ার গ্রামের ছাগল ব্যবসায়ী রিপন দাশ কোরবানির হাটে তোলার জন্য ঝাঁপা গ্রাম থেকে মোট সাতটি ছাগল ক্রয় করে রাজগঞ্জ বাজারে আনছিলেন। ঝাঁপা বাঁওড়ের ভাসমান সেতু পার হওয়ার সময় ভ্যানটি উল্টে পানিতে পড়ে যায়। এতে তিনটি ছাগল মারা যায়। সেতুর দুই ধারে রেলিং না থাকায় এদুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন দাশ জানান, মারা যাওয়া তিন ছাগলের বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু