সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় পাগলকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে বাইকের ধাক্কায় প্রাণ গেলো ২ বন্ধুর

যশোরের শার্শায় পথচারী পাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গোলাম ফারুক (৩৯) ও সোহেল রানা (৩৫) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় গুরুত্বর আহত হয়েছেন রাজ কুমার রায় রাজন (৩০) নামের আরেক বন্ধু। শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজার ভূমি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
গোলাম ফারুক যশোর শহরের গাজীপাড়ার আব্দুর জলিলের ছেলে ও সোহেল রানা ঘোপ সেন্ট্রাল রোডের সোভান সরদারে ছেলে। আহত রাজ কুমার মণিরামপুর থানার নেহালপুর খাড়ুখালি গ্রামের জয়দেব কুমারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেল যোগে বেনাপোল থেকে কাজ সেরে বাড়ির উদ্দেশ্য রওনা দেন। শার্শা বাজারে ভূমি অফিসের সামনে পৌঁছালে হঠাৎ এক পাগল পথচারী সামনে চলে আসলে তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই সোহেল রানা নিহত হন।
বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে গোলাম ফারুক ও রাজ কুমার রায় রাজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক গোলাম ফারুককে মৃত ঘোষণা করে। আহত রাজ কুমার রায় রাজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক