বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনবিআরের আন্দোলন প্রত্যাহার: কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি এবং ‘শাটডাউনসহ’ সব ধরনের আন্দোলন প্রত্যাহারের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। এতে কর্মচাঞ্চল্য ফিরেছে গোটা বন্দর এলাকায়। স্বস্তি ফিরেছে ব্যবসায়ী মহলে।

সোমবার (৩০ জুন) সকাল থেকেই বন্দর ও কাস্টমস কার্যক্রম পুরোদমে চালু হয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, দীর্ঘ এক সপ্তাহের অচলাবস্থার পর আজ সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। কাস্টমস-বন্দরের কর্মকর্তা কর্মচারী ও লেবারদের মধ্যে কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। তবে ট্রাক সংকটের কারণে অনেক পণ্য খালাস করা যাবে না। ২/১ দিনের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে আসবে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৫টি ভারতীয় পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে এবং ২০ ট্রাক পণ্য বেনাপোল থেকে ভারতে রপ্তানি হয়েছে।

রোববার (২৯ জুন) রাত সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এনবিআর।

এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা গত সপ্তাহের প্রথম দিকে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলমবিরতি পালন করেন। পরে গত শনিবার থেকে ‘সম্পূর্ণ শাটডাউন’ কর্মসূচি শুরু করলে দেশের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রমে চরম অচলাবস্থা দেখা দেয়। এর ফলে বেনাপোলসহ সব স্থলবন্দরে শুল্ক আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। পণ্য খালাস স্থবির হয়ে পড়ে, যা রাজস্ব ঘাটতির পাশাপাশি আমদানি-রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ে।

এই অচলাবস্থার পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়। সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এনবিআরের কাঠামোগত সংস্কার, পদোন্নতি, নিরপেক্ষতা ও মর্যাদা সংরক্ষণের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিল।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন