রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এসময় তিনি আরো বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে কাঙ্ক্ষিত ভারসাম্য নিশ্চিত করতে দুই দেশের নীতিনির্ধারণী পর্যায়ে নিয়মিত ও গঠনমূলক আলোচনা চলছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল পরিদর্শন শেষে বেনাপোল কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বেনাপোল শুধু একটি স্থলবন্দর নয়, এটি দেশের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। এ বন্দরের মাধ্যমে রাজস্ব আদায়ের পরিমাণ যত বাড়বে, জাতীয় অর্থনীতিও তত বেশি শক্তিশালী ও সমৃদ্ধ হবে। তাই বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে আরও গতিশীলতা আনা জরুরি।

বেনাপোল কাস্টমস কমিশনার ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নী।

সভায় আরও উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, খাইরুজ্জামান মধু, মহসিন কবীর, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনিসহ স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

প্রতিমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে শার্শার উলাশী জিয়া খালের মুক্তাঞ্চল কর্মসূচি এবং পৌর গেটে বৃক্ষরোপণ অভিযান পরিদর্শন করা হয়।

এর আগে প্রতিমন্ত্রী যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানের চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা