বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যাগে মিলল ম্যাগাজিন, যে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ব্যাগে ম্যাগাজিন পাওয়া গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। এ বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।
জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থেই অস্ত্রের লাইসেন্স করা আছে। যদিও ব্যাগে পাওয়ার বিষয়টি একেবারেই অনিচ্ছাকৃত ছিল।

রোববার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ যোগ দিতে আজ ভোরে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলে আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। পরে স্ক্যানে ধরা পড়লে সেটি প্রটোকল অফিসারের কাছে দিয়ে আসি। বিষয়টি একদমই অনিচ্ছাকৃত ছিল।’

আসিফ মাহমুদ আরও লিখেছেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপরে কয়েক দফা হত্যাচেষ্টা হয়েছে। তাই নিরাপত্তার কারণে অস্ত্র রাখা স্বাভাবিক। সরকারি প্রটোকল বা নিরাপত্তা না থাকলে নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য লাইসেন্সড অস্ত্র রাখতে হয়।’

তিনি বলেন, ‘শুধু ম্যাগাজিন দিয়ে আমি কী করব ভাই? যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকত, তাহলে অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু নেই। তবে অনেকের জন্য এটা আলোচনা করার বিষয় বটে।’

সংবাদমাধ্যমে খবর সরাতে চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসিফ মাহমুদ বলেন, ‘চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ পুরোপুরি মিথ্যা। ঘটনার পর টিমসহ টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমে অনেকক্ষণ পর অনলাইনে এসে দেখি কত কিছু হয়ে গেছে। নাগরিক হিসেবে কারও নিরাপত্তাঝুঁকি থাকলে নিয়ম মেনে তিনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন।’

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী