শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে যশোরের শার্শার বিএনপির মনোনয়ন প্রত্যাশী জহির

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোর-১ (শার্শা) আসনে বিএনপির সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেছেন, “আমি গত ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কখনো দলকে ছেড়ে যাইনি, ভবিষ্যতেও যাব না। যদি দল আমাকে মনোনয়ন দেয়, তবে আমি জনগণের প্রতিনিধি হয়ে শার্শা ও বেনাপোলের উন্নয়ন নিশ্চিত করতে চাই।”

মঙ্গলবার (২৪ জুন) বিকালে শার্শার নাভারণ বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

আবুল হাসান জহির বলেন, “২০১৮ সালের নির্বাচনে আমরা ছয়জন মনোনয়নপ্রত্যাশী ছিলাম। দলের সিদ্ধান্তে আমি প্রাথমিক মনোনয়ন পেয়েও তা প্রত্যাহার করে নিয়েছিলাম। এরপরও নির্বাচনে দলের পক্ষে সক্রিয় ভাবে কাজ করেছি। আমি ২০০৮ সাল থেকে শার্শা উপজেলা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছি। দুঃসময়ে রাজপথে থেকেছি, হামলার শিকার হয়েছি, জেল খেটেছি। এত কিছুর পরেও কর্মীদের ফেলে যাইনি।”

তিনি আরও বলেন, “এই দীর্ঘ সময়ে ৪৬টি নাশকতার মামলায় আমাকে আসামি করা হয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের হাতে বহুবার রক্তাক্ত হয়েছি। কিন্তু দলের প্রতি আমার নিষ্ঠা কখনো কমেনি। এখনো আমি মাঠে আছি, থাকবো।”

জাতীয় নির্বাচনে নিজেকে একজন মনোনয়নপ্রত্যাশী উল্লেখ করে তিনি বলেন, “দল যদি আমাকে প্রার্থী করে এবং জনগণ আমাকে ভোট দেয়, তবে আমি এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবো।”

মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা মাঠে যান, ইউনিয়নপর্যায়ে গিয়ে জানুন জনগণ কাকে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চায়। জনগণের সেই চাহিদা আপনারা সংবাদে তুলে ধরলে দলও বুঝতে পারবে কাকে মানুষ চায়।”

এসময় উপস্থিত ছিলেন, শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মেদ আলী শাহিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, প্রফেসর মামুন-আর-রশিদ, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, নাভারণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, প্রেসক্লাব বেনাপোলের সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এবং বন্দর প্রেসক্লাবের সভাপতি আজিজুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন