শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় প্রাইভেটকারের সাথে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় দু’যুবক নিহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় প্রাইভেটকারের সাথে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রাসেল হোসেন (২০) ও জাহিদ হোসেন (২২) নামে দু’যুবক নিহত হয়েছে।

বুধবার (২ এপ্রিল) রাত ১০ টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা স্টেডিয়ামের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রাসেল শার্শা উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও জাহিদ একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

প্রতাক্ষদর্শীরা জানান, একটি নম্বর বিহীন কালো রংয়ের এ্যাপাচি মোটরসাইকেল যোগে নিহতরা নাভারন হতে বেনাপোল অভিমুখে যাচ্ছিলো। হঠ্যাৎ একই দিকে যাওয়া একটি অজ্ঞাতনামা প্রাইভেটকারে দ্রুতগতির মোটরসাইকেলটি পিছনে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় প্রাইভেটকারটির চালক গাড়ি নিয়ে দ্রুতগতিতে বেনাপোল অভিমুখে পালিয়ে যায়।

নাভারণ হাইওয়ে থানার অফিসার্স ইনাচার্জ (ওসি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মোটরসাইকেল আরোহী দু’যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক

যশোরের শার্শায় মাদক বিরোধী অভিযানে খায়রুল বাসার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক