বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় এজাহার দায়ের: একজন আটক

যশোরের শার্শা উপজেলার বাগুড়ী গ্রামের মাদক (গাঁজা) বিক্রয়ের সময় আব্দুল গনি নামে একজন মাদক ব‍্যাবসায়ীকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ১৫ দিন কারাদণ্ড প্রদানের তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকালের কন্ঠ, ও দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মোঃ সোহাগ আলীর উপরে হামলা ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করা হয়। ওই ঘটনায় মোছাঃ নুরজাহান বেগম (৪০) নামে এক জনকে আটক করেছে পুলিশ।

এজাহারকৃত আসামী হলো, উপজেলা ৭নং কায়বা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাগুড়ী গ্রামের মোছাঃ নুরজাহান বেগম (৪০) মোঃ হাফিজুল রহমান (৪৫) মোঃ সুমন হোসেন (২১)।

প্রসঙ্গ, গত শনিবার (২০ মে) সকাল দশটার সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) ফারজানা ইসলাম মোবাইল কোর্টের মাধ্যমে একজন মাদক বিক্রেতাকে ১৫ কারাদণ্ড প্রদান করেন, ওই তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করাতে সাংবাদিকের উপর হামলা করা হয়।

সাংবাদিক মোঃ সোহাগ আলী জানান, এই ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে, তবে মুল হামলাকারীরা এখানো আটক হয়নি।

এ ব্যাপারে বাংলাদেশ প্রেসক্লাব শার্শা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান নয়ন বলেন, এটি একটি ন‍্যক্কারজনক ঘটনা, আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

শার্শা থানার ওসি এস এম আকিকুল ইসলাম বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল, একজনকে আটক করা হয়েছে, বাকিদের আটকের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার