শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার

যশোর শহরের আশ্রম মোড়ে নিজ বাড়িতে রওশনারা রোশনী নামের পঞ্চাশোর্ধ এক নারী গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত রোশনী আশ্রম মোড় এলাকার বাসিন্দা সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা মৃত মুস্তাফিজুর রহমান মনুর স্ত্রী।

নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, রোশনীর দুই সন্তানের মধ্যে ছেলে আমেরিকা প্রবাসী এবং মেয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। তার সাথে এলাকার মানুষের খুব একটা যোগাযোগ ছিল না।

সোমবার সকালেও তিনি ফোনে আমেরিকা প্রবাসী নাতি-নাতনিদের সাথে কথা বলেছেন। বিকেলে তার মা ওই বাড়িতে এসে ঘরের দরজায় তালা মারা দেখতে পান। ফোন করলেও সেটি বন্ধ পান।

এরপর জানালা দিয়ে ঘরের ভিতরে জিনিসপত্র এলোমেলো দেখতে পান। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি প্রতিবেশীদের ডেকে আনেন এবং পুলিশকে খবর দেন।

এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের মধ্যে বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখা রোশনীর গলা কাটা লাশ উদ্ধার করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, নিহতের আত্মীয়-স্বজনের সাথে কথা বলে জানা গেছে সকালেও তাকে অনেকে জীবিত দেখেছেন। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো সময় এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের