সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারের কলারোয়া থানা পরিদর্শন


সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান কলারোয়া থানা পরিদর্শন করেছেন।
সোমবার(২৯ আগষ্ট) বিকালে সালামী প্রদান শেষে থানা প্রশাসনের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
পরে থানা চত্বর, ব্যারাক, গুরুত্বপূর্ন রেজিস্টার সহ দাপ্তরিক কাজ পরিদর্শন শেষে হলরুমে থানার দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে পরিচিতি সভা ও মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে তিনি আইন শৃংখলা সমুন্নত রাখা, মাদক, চোরাচালান,বাল্যবিবাহ, সন্ত্রাসমূলক কর্মকান্ড রোধ সহ বিভিন্ন অপরাধ মূলক কাজে পুলিশ সদস্যদের আরো নিষ্ঠা, কর্মদক্ষতা ও সততার সাথে জনগণের সেবক হিসাবে অর্পিত দায়িত্ব পালন করার উপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার( অপস এ্যান্ড ক্রইম) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, পুলিশ পরিদর্শক( তদন্ত) হাফিজুর রহমান, সেকেন্ড অফিসার জসিম উদ্দীন সহ সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ
কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়িবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন


