শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে নাশকতা মামলায় বিএনপি নেত্রী সাবিরা মুন্নী গ্রেফতার

যশোর প্রতিনিধি: নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৪ নভেম্বর) দিনগত রাতে যশোর পৌরশহরের ঘোপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুন্নী ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের প্রয়াত বিএনপি নেতা নাজমুল ইসলামের স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, ৩১ অক্টোবর সাবিরা নাজমুল মুন্নীর নেতৃত্বে ৪০-৫০ জন দুষ্কৃতকারী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর তিন রাস্তার মোড়ে (ট্রাক টার্মিনাল) ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনার পর ঝিকরগাছা থানায় মামলা হয়। মুন্নীর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় আরও দুটি বিস্ফোরক মামলা রয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, সাবিরা নাজমুল মুন্নী ঝিকরগাছা থানার একটি নাশকতা মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি যশোর পৌরশহরের ঘোপ জেল রোড এলাকায় আত্মগোপন আছেন। শনিবার দিনগত রাতে যশোর র‌্যাব ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে মুন্নীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেফতার আসামিকে যশোর ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী