শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবিতে মানববন্ধন

যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ শতবর্ষী রেন্ট্রি গাছ অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাভারন বাজারে ব্যবসায়ী সংগঠনের পক্ষে আওয়ামীলীগ নেতা মোরাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের পাঁচ শতাধিক সদস্য ছাড়াও স্থানীয় সাধারন জনগন অংশ নেন।

মানবন্ধনে শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু বলেন, যশোর-বেনাপোল মহাসড়ক পাশে ঝুঁকিপূর্ণ গাছের কারণে স্থল বন্দরের আমদানি-রপ্তানি ব্যহত হচ্ছে। এতে সরকার রাজস্ব হারাতে বসেছে। ঝুঁকিপূর্ণ রেন্ট্রি গাছের ডালপালা ভেঙে ও উপড়ে পড়ে ইতোমধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে। মৃত প্রায় এসব গাছের জন্য নাভারন বাজারের ব্যবসায়ীরা ভয়ে আতঙ্কে তারা ব্যবসা পরিচালনা করছে। যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছগুলো এখন জীবনের জন্য হুমকি। সরকারের কাছে দাবী জানিয়ে আজ ব্যবসায়ীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। যাতে মৃতপ্রায় এসব গাছ দ্রæত অপসারণ করা হয়।

মানববন্ধনে বক্তব্য আরও রাখেন, আওয়ামীলীগ নেতা মোরাদ হোসেন, ব্যবসায়ী আব্দুস সবুর, নাসিম রেজা পিন্টু, মাজহারুল ইসলাম, পলাশ হোসেন, জাহিদ হোসেন, উত্তম কুমার, নাজমুল হোসেন, আনোয়ারুল ইসলাম, আব্দুল করিম ও আব্দুল হক প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত