শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

যুক্তরাষ্ট্রের প্রতি সতর্কতা উচ্চারণ করে চীন বলেছে, ওয়াশিংটনের দমনপীড়নের ভুল নীতি পরিবর্তন না হলে সংঘাতের ঝুঁকি রয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং মঙ্গলবার এ হুশিয়ারি উচ্চারণ করেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনা কূটনীতিক বলেছেন, বেইজিংয়ের প্রতি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভুল নীতি পরিবর্তন করা উচিত; তা না হলে ‘সংঘাত ও সংঘর্ষ’ সৃষ্টির ঝুঁকি রয়েছে।

এ সময় ইউক্রেন ইস্যুতেও কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে বেইজিংয়ের আহ্বানও পুনর্ব্যক্ত করেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক সম্মেলনের ফাঁকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

কিন গ্যাং বলেন, ন্যায্যতার ভিত্তিতে প্রতিযোগিতার পরিবর্তে চীনকে দমন ও নিয়ন্ত্রণের নীতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। এমনকি চীন সম্পর্কে যুক্তরাষ্ট্রের ধারণা ও দৃষ্টিভঙ্গি গুরুতরভাবে বিকৃত।

প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগর, বাণিজ্যযুদ্ধ ও তাইওয়ান নিয়ে আগে থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সম্প্রতি কথিত গোয়েন্দা বেলুন ইস্যু সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা