সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ২০টি রাজ্য মামলা করছে

যুক্তরাষ্ট্রে টেক্সাসের নেতৃত্বে ২০ টি রাজ্যের একটি জোট বাইডেন প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে মামলা করছে।

বাইডেনের এই অভিবাসন নীতি আগামী দুই বছরের জন্য প্রতি মাসে ৩০ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্রে আইনিভাবে প্রবেশের অনুমতি দেবে। প্রোগ্রামটি ২০২৪ সালের মধ্যে ৭ লাখ ২০ হাজার অভিবাসীকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসবে। টেক্সাসের সাউদার্ন ডিস্ট্রিক্টে টেক্সাস ও আমেরিকা ফার্স্ট লিগ্যালের দায়ের করা মামলায় আরও ১৯ টি রাজ্য যোগ দিয়েছে।

তারা বাইডেন প্রশাসনের এই প্যারোল প্রোগ্রামকে আটকে দিতে চাইছে। টেক্সাসের সাথে মামলায় যোগদানকারী রাজ্যগুলো হলো : আলাবামা, আলাস্কা, আরকানসাস, ফ্লোরিডা, আইডাহো, আইওয়া, কানসাস, কেনটাকি, লুইজিয়ানা, মিসিসিপি, মিসৌরি, মন্টানা, নেব্রাস্কা, ওহিও, দক্ষিণ ক্যারোলিনা, টেনেসি, উটাহ, পশ্চিম ভার্জিনিয়া ও ওয়াইমিং। ২৪ জানুয়ারি মঙ্গলবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন যুক্তি দেখান, প্রোগ্রামটি ‘অবৈধভাবে কয়েক হাজার অভিবাসীর নাগরিকত্বের জন্য একটি বাস্তব পথ তৈরি করে।’প্যাক্সটন আরও বলেন, টেক্সাস অবৈধ অভিবাসন কমাতে লড়াই করছে এবং বাইডেনের নীতি এ বিষয়টিকে আরও জটিল করছে। প্যাক্সটন বলেন, ‘আমেরিকার প্রতিটি রাজ্য বিশেষ করে টেক্সাসের মতো সীমান্ত রাজ্য অবৈধ অভিবাসনের প্রভাবে পিষ্ট হচ্ছে। ‘বাইডেন ওপেন বর্ডার অ্যাজেন্ডা’ একটি মানবিক সংকট তৈরি করেছে যা আমাদের রাস্তায় অপরাধ ও সহিংসতা বৃদ্ধি করছে, স্থানীয় সম্প্রদায়কে ঝুঁকির মধ্যে ফেলছে এবং সংকটকে আরও খারাপ করছে।’

তিনি বলেন, ‘এই বেআইনি সাধারণ ক্ষমা কর্মসূচি প্রতি বছর কয়েক হাজার অভিবাসীকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাবে এবং অভিবাসন সংকটকে আরও খারাপ করে তুলবে।’বাইডেন অবৈধ অভিবাসন কমাতে সহায়তা করার জন্য নীতিটি চালু করেন। সাম্প্রতিক কিছু প্রতিক্রিয়া সত্ত্বেও বাইডেন প্রশাসন বিশ্বাস করে যে নীতিটি দেশের জন্য উপকার বয়ে আনবে।

কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা এই চারটি দেশকে সহায়তা করাই এই প্যারোল প্রোগ্রামের লক্ষ্য। এর ফলে সীমান্তে এই চারটি দেশ থেকে আসা অভিবাসীদের ধড়পাকড় ডিসেম্বর থেকে ৯৭ শতাংশ কমে গেছে। ডিসেম্বরের শুরুতে এসব দেশ থেকে আসা অভিবাসী ধরপাকড়ের গড় সংখ্যা ছিল প্রতিদিন ৩ হাজার ৩৬৭। এখন তা কমে হয়েছে ১১৫।

অবৈধ অভিবাসন হ্রাস সত্ত্বেও রিপাবলিকান অধ্যুষিত রাজ্যগুলো আর অভিবাসীদের গ্রহণ করতে আগ্রহী নয় এবং এটি সম্পর্কে আপত্তি জানাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার