সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিরাজগঞ্জে ৩ হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ‘শিখো’

 সিরাজগঞ্জের তিন হাজার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত নিবন্ধিত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

উৎসবের শুরুতে নির্ধারিত বুথ থেকে শিক্ষার্থীরা তাদের সনদ, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার সংগ্রহ করেন। এরপর বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আবৃত্তিশিল্পী নওরীন শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গণি ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ আজম, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি এম সোহেল, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. জান্নাত আরা তালুকদার হেনরি।

দিনব্যাপী সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য ছিল প্রথম আলো ই-পেপার (এক মাস) ও অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন এবং শিখোর সৌজন্যে বিনামূল্যে কোর্স।

কৃতি শিক্ষার্থী আবদুল মাজেদ বলেন, এসএসসির রাজশাহীর একটি কলেজে ভর্তি হয়েছি। তাই স্কুল জীবনের অন্য বন্ধুদের সঙ্গে এখন আর দেখা হয় না। কিন্তু সংবর্ধনা অনুষ্ঠানে এসে অনেকের সঙ্গেই দেখা হলো।

সিরাজগঞ্জ শহরের কৃতি শিক্ষার্থী আয়শা সিদ্দিকা বলেন, ফল প্রকাশের দিন জিপিএ-৫ পাওয়ার খবর পাওয়ার পর যেমন আনন্দ পেয়েছিলাম, এ অনুষ্ঠানে এসেও সেই অনুভূতি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?