সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

হেলাল উদ্দিন,মনিরামপুর: বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) বিকালে রাজগঞ্জ বাজারস্থ আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ে এ সমাবেশ ও রাজগঞ্জ বাজারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি রাজগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় আঞ্চলিক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এরআগে রাজগঞ্জ আঞ্চলিক আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতিত্বে করেন- রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ। যশোর জেলা কৃষক লীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ঝাঁপা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এসএম রবিউল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা সরদার আলাউদ্দিন, স্থানীয় আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম চাকলাদার, আশরাফুল ইসলাম, আব্দুল হক তুহিন, ইউপি সদস্য খালেদুর রহমান টিটো, আব্দুর রাজ্জাক, সিদ্দিকুর রহমান, মেহেদী হাসান রনি প্রমুখ।

এসময় স্থানীয় আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ শান্তি ও উন্নয়ন সমাবেশ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন- একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী। সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে জামায়াত-বিএনপি নষ্ট করতে চায়। তাই জামায়াত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে একটি বাওড় থেকে মহসিন মোল্লা (২৫) নামের একবিস্তারিত পড়ুন

রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা

যেকোন মৌসুমেই মাঠে থেমে থাকে না কৃষকের কর্মযজ্ঞ। সব প্রতিকূলতাকে উপেক্ষা করেবিস্তারিত পড়ুন

ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর ফেইলের বিলে ফসলি জমিবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!