বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে জামায়াত নেতা শরিফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোরের মনিরামপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, রাজগঞ্জ বাজারের গ্রাম্য হোমিও চিকিৎসক মরহুম শরিফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে রাজগঞ্জ বাজার ব্যবসায়ীদের আয়োজনে রাজগঞ্জ বাজার মুক্ত মঞ্চে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান রাজগঞ্জ বাজারের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর সাত্তারের সভাপতিত্বে, দোয়া মাহফিলের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক আমিনুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা রাজুর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যশোর-৫ (মনিরামপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার এমপি প্রার্থী এ্যাড. গাজী এনামুল হক। দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি এ্যাড. গাজী এনামুল হক বলেন- শরিফুল ইসলাম ছিলেন একজন ভালো মনের মানুষ। তিনি আমাদের মাঝ থেকে এইভাবে চলে যাবেন আমরা কখনোই ভাবতে পারিনি। এসময় অতিথি হিসেবে মনিরামপুর উপজেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য সেলিম জাহাঙ্গীর, জামায়াতে ইসলামী নেতা মাওলানা ফরিদ উদ্দিন খান, আসাদুজ্জামান আসাদ, আইয়ুব হোসেন, মাস্টার মোদাচ্ছের রহমান, আব্দুল রশিদ, আব্দুর মাজিতসহ মনিরামপুরের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শত শত কর্মীগণ ও রাজগঞ্জ বাজার ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুম শরিফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ নুরুল আমিন। উল্লেখ্য, গত রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর সরকারি কলেজের সামনে পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছিলেন শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা