বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জ বাজারে সবজিসহ সকল নিত্যপণ্যের দাম বৃদ্ধি

রাজগঞ্জ বাজারে আবারো বাড়ানো হয়েছে সবজিসহ নিত্যপণ্যের দাম। রমজান উপলক্ষ্যে এ দাম বাড়ানো হয়েছে বলে প্রতিনিধিকে জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

সরেজমিন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা কলা, পটল, উচতে, মিষ্টি কুমড়া, বেগুন, ছোলা, খোলা সয়াবিন তেল, দেশি-বিদেশি পেঁয়াজ, দেশি রসুন, আদা, আলুর দাম বেড়েছে। এছাড়া বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। মাছের দাম স্বাভাবিক রয়েছে।

রাজগঞ্জ বাজারের মুদি দোকানীরা জানিয়েছেন, বোতলজাত সয়াবিন তেলের দামও বেড়েছে। প্রতি লিটারে ৫ থেকে ১০ টাকা বাড়ানো হয়েছে। খোলা সয়াবিন তেল এখন প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৩২ টাকায়।

রাজগঞ্জ বাজারে দাম বৃদ্ধির তালিকায় থাকা পটল প্রতিকেজি ৫০টাকা, উচতে প্রতিকেজি ৬০ টাকা, আলু প্রতিকেজি ১৮/২০ টাকা, পেঁয়াজ প্রতিকেজি ৪০ টাকা, দেশি রসুন প্রতিকেজি ৮০/৯০ টাকা। আর ব্রয়লার মুরগী ও সোনালী মুরগী প্রতিকেজিতে ৩০ টাকা বাড়ানো হয়েছে।

এছাড়া আপেল, আংগুর, কমলা লেবুসহ সকল ধরণের ফলের দামও তুলনামূলক বেশি রয়েছে। সবদিক মিলিয়ে বাজারের কোনো পণ্যের দাম কম নেই। অস্বাভাবিক বৃদ্ধির বাজারে এ সকল পণ্য কিনতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে সাধারণ অল্প আয়ের মানুষেরা। সাধারণ ক্রেতারা ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা রমজান মাস আসলেই অস্বাভাবিক বৃদ্ধি করে দেয় পণ্যের দাম।

রাজগঞ্জ এলাকার সাধারণ ক্রেতারা বলছেন, শোনা যায় অন্যান্য ইসলামি দেশে পণ্য মূল্য ছাড়ে বিক্রয় করা হয়। কিন্তু আমাদের দেশে উল্টো নিয়ম। এদেশে রমজান মাসের আগে থেকে নিত্যপণ্যের দাম বাড়তে থাকে। এদিকে, ব্যবসায়ীরা বলছেন, বড় মার্কেট থেকে আমরা যেভাবে পণ্য কিনে আনি, সেইভাবেই বিক্রি করি। সাধারণ ক্রেতারা প্রশাসনিক ভাবে বাজার মনিটরিং করার দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে ১০ হাজারবিস্তারিত পড়ুন

ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর ফেইলের বিলে ফসলি জমিবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা