বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধা তালিকায় রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করেছে যশোরের মণিরামপুরের কৃতী শিক্ষার্থী শারমিন আক্তার।

শারমিন বর্তমানে রাজশাহীর নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার পৈতৃক বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুর এলাকায়।
সে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জলিল মাস্টারের জ্যেষ্ঠ পুত্র নাজমুল হাসান সোহাগের একমাত্র কন্যা।

‘মেধা, মনন ও মানবিকতা’—এই স্লোগানকে সামনে রেখে শিশুদের মানসিক বিকাশ, জ্ঞানচর্চা ও মেধা অন্বেষণের লক্ষ্যে শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, রাজশাহী মহানগরী এ প্রতিযোগিতার আয়োজন করে।

জাতীয় পর্যায়ের এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা, সাধারণ জ্ঞান, আইকিউ (IQ) ও আইসিটি (ICT)—মোট আটটি বিষয়ে শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান যাচাই করা হয়। শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের ভিত্তিতে প্রতিযোগিতার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়।

রাজশাহীতে বসবাস করেও যশোরের মণিরামপুরের শারমিনের এমন সাফল্যে তার পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। তার এ অর্জনে পরিবারের সদস্যরা গর্বিত ও আনন্দিত। তারা শারমিনের উজ্জ্বল ভবিষ্যৎ, আরও সাফল্য এবং সুন্দর জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি