বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোযাদার রিকশাচালকদের জন্য রাস্তায় সাজিয়ে রাখা ইফতার

রাস্তায় প্যাকেটে সাজানো থাকে ইফতার। রোযাদার রিকশাচালকরা যে যার মতো প্যাকেট তুলে নিয়ে যান। শনিবার (১৭ এপ্রিল) পটুয়াখালীর সোনালী ব্যাংক মোড়ে প্যাকেটগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে রাখা হয়।

সরোজমিনে দেখা গেছে, বিকেল ৪টায় প্যাকেট তৈরি কাজ শুরু হয়। বিকেল ৫টার দিকে শহরের সোনালী ব্যাংক মোড়ের রাস্তায় ইফতারির প্যাকেটগুলো সাজিয়ে রাখা হয়। রাস্তা দিয়ে রিকশাচালক গেলে তাদের জিজ্ঞাসা করা হয় রোজা আছেন কিনা। রোযা থাকলে এক প্যাকেট খাবার ও একটি পানির বোতল দেয়া হয়।

এসব কার্যক্রম পরিচালনা করেন পটুয়াখালীবাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

পটুয়াখালীবাসী সংগঠনের আহ্বায়ক রায়হান আহমেদ জানান, আজ ৫০ প্যাকেট রোযাদার রিকশাচালকদের বিতরণ করা হয়েছে। প্রতি প্যাকেটে বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, খেজুর, জিলাপি এবং সঙ্গে একটি পানির বোতল দেয়া হয়। বিত্তবানদের সহায়তায় এ কার্যক্রম চলছে।আমরা পাঁচজন খাবার প্যাকেট করে সোনালী ব্যাংক মোড় রাস্তায় সাজিয়ে রাখি।

তিনি আরও বলেন, রিকশাচালক ছাড়া কেউ যাতে প্যাকেট নিতে না পারে সেজন্য দাঁড়িয়ে থাকি। অনেকেই এসবের ছবি তোলে। তবে রিকশা চালকরা খাবার নেয়ার সময় কোনো ছবি তুলেতে দেয়া হয় না।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগেবিস্তারিত পড়ুন

  • ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেনের সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
  • এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি