সাতক্ষীরার হাওয়ালখালীতে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের আহত-১


বিরোধপূর্ণ জমিতে দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে সাতক্ষীরার সদর উপজেলার হাওয়ালখালীতে দুই গ্রুপের সংঘর্ষের একজন আহত হয়েছে। রোববার দুপুরে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের শহর আলী ঢালীর সাথে আব্দুর রউফ সরদারের জমাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। এরই জের ধরে রোববার দুপুরে রেউই বাজারে শহর আলী তার দখলীয় দোকান ঘরের দ্বিতীয় তলায় কাজ করছিল। সময় প্রতিপক্ষ আব্দুর রউফ সরদার ও তার ছেলে আব্দুল মঈন সেখানে হামলা চালিয়ে নির্মাধীন দেয়াল ভাংচুর করে। এতে বাধা দিলে সংঘর্ষ হয়। এসময় শহর আলী গুরুতর আহত করে। স্থানীয়রা শহর আলীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় শহর আলী বাদী হয়ে রউফ সরদার ও তার ছেলে আব্দুল মঈনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুরহান উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের ধরকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমেবিস্তারিত পড়ুন


