বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোহিঙ্গা যুবকের পেট কেটে বের করা হলো ১৯৫০ পিস ইয়াবা

কক্সবাজারের চকরিয়ায় পেটের ভেতর করে ১৯৫০ পিস ইয়াবা পাচারকালে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন।

আটক ব্যক্তির নাম জাকির হোসেন (২২)। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ১ নম্বর ব্লকের ২ নম্বর ক্যাম্পের মো. ইলিয়াছের ছেলে।

চকরিয়া থানা পুলিশ জানায়, ৩৯টি ইয়াবার প্যাকেট পেটের ভেতর করে পাচারকালে অসুস্থ হয়ে পড়ে জাকির হোসেন। পরে সে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি হয়। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হাসপাতালে যায়। পরে অপারেশন করে তার পেটের ভেতর থেকে ৩৯টি প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়।

প্রতি প্যাকেটে ৫০টি করে ১৯৫০ পিস ইয়াবা ছিল, যার আনুমানিক মূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে গিয়ে জাকির হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। সে হাসপাতালে ভর্তি রয়েছে। সুস্থ হলে আদালতে তোলা হবে।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারবিস্তারিত পড়ুন

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৮শ’ ৫১টিতেবিস্তারিত পড়ুন

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতেবিস্তারিত পড়ুন

  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা