শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লড়াই সংগ্রামে বিজয়ী হবে জনগণ: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে জনগণ যে লড়াই-সংগ্রাম করছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তাতে তারা অবশ্যই জয়ী হবে। বর্তমান সরকার জনগণের ওপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে; দেশনেত্রীকে বেআইনি ভাবে আটক করে রেখেছে।

শুক্রবার সকালে খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আরাফাত রহমান কোকো একজন ক্রীড়ামোদি, ক্রিড়া সংগঠক ছিলেন।

তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি অতি অল্প সময়ের মধ্যে ক্রিকেটের উন্নয়ন-অগ্রগতির ভিত্তি স্থাপন করেছিলেন। শুধু ক্রিকেট নয়, তিনি ক্রীড়ার সব প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। তিনি খেলাধুলাকে ভালোবাসতেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষণের আবদুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, যুবদল নেতা সুলতান সালাউদ্দীন টুকু, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার