বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দলের কার কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি, জানালেন রিজভী

দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অসদাচরণ করলে কেউ রেহাই পাবে না- এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা স্পষ্টভাবে জানান দিতে চাই, দলের নামে যে কেউ যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক কর্মকাণ্ড করবে, সে রেহাই পাবে না।’

তিনি বলেন, ‘আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও-অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র বিলম্ব করিনি, করছি না।’

শুক্রবার ঢাকার নয়া পল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির এই কঠোর অবস্থানের কথা তুলে ধরে এখন পর্যন্ত কার কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে- তার বিস্তারিত তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল।

সাংবাদিকদের রিজভী বলেন, এ বিষয়টি আপনাদের সামনে এজন্য আমরা উপস্থাপন করলাম। আমরা তো প্রতিদিনই এটা করি, তারপরেও আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া যে, আর কেউ যেন সাহস না পায়।

তিনি বলেন, দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারো সঙ্গে অথবা অন্য যেকোনো মানুষের সঙ্গে কোনো ধরনের সহিংস্র আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে, সে রেহাই পাবে না।

এ ধরনের অভিযোগ ওঠায় গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে- তা তুলে ধরে রিজভী।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘কুড়িগ্রাম জেলার চিলমারীতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশাল মিছিল, ভাঙচুর, নিজ দলের কর্মীদের আঘাত করা ইত্যাদি ঘটনা ঘটিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি জানতে পেরে তদন্ত করে চিলমারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসেন পাখি ও সদস্য আবদুল মতির শিরিনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়েছি।’

রিজভী বলেন, ‘কুমিল্লা দক্ষিণ জেলার কোতোয়ালী মডেল থানার পাছথুবী ইউনিয়নের (দক্ষিণ) সাধারণ সম্পাদক খোকন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ দলের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্রবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার সেসব ছবিও পাওয়া গেছে।’

রিজভী আরও বলেন, ‘ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। কয়েকজন দুষ্কৃতকারীকে সঙ্গে নিয়ে আমাদের মহিলা দলের একজন নেত্রী, যিনি চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভানেত্রী, তাকে মারধর করেছে। এটা কতবড় অনৈতিক কাপুরুষোচিত কাজ, তাকে (খোকন মিয়া) আজ সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়েছে।’

লালমনিরহাটের ঘটনা তুলে ধরে রিজভী বলেন, ‘পাটগ্রামে এই ধরনের ঘটনা শোনা গেছে যে কিছু লোক বিএনপির নামে সেখানকার থানায় ঢুকে ভাঙচুর করেছে এবং দুইজনকে ছিনিয়ে আনার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে, এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

রিজভী জানান, মহাখালীর জাকারিয়া বারে ঢুকে ভাঙচুর ও নারীদের ওপর হামলার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসেছে। বনানী থানা যুবদলের আহ্বায়ক মুনির হোসেনের নেতৃত্বে ওই ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমে খবর এসেছে। এটা শোনার সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদী যুবদল তাক্ষণিকভাবে যুবদলের নামধারী এই নেতাকে যুবদল থেকে বহিষ্কার করেছে।

রিজভী বলেন, আমরা ৫ আগস্টের পর থেকে এই ধরনের যত তথ্য পেয়েছি- সঙ্গে সঙ্গে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।

তিনি আরও বলেন, দেশে কোথায় কী ঘটছে, কারা কী করছে– খবর পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে বিএনপির এবং বিভিন্ন অঙ্গসংগঠনের ৪-৫ হাজার বিএনপি নেতাকর্মী, যারা দলের নামে, বিভিন্ন অঙ্গসংগঠনের নামে, সহযোগী সংগঠনের নামে দুবৃত্ত চক্রের সঙ্গে যোগসাজশ করে অথবা দুবৃত্ত চক্র গড়ে তুলেছিল, অনৈতিক কাজের মধ্যে ছিল, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। এক্ষেত্রে বিএনপি এবং এর নেতারা আপসহীন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একেবারে জিরো টলারেন্স নীতিতে আছেন বলে জানান রিজভী।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার