বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়া: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা এমন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেখানে কৃষক, শ্রমিক, ছাত্র ও জনতার সম্মিলিত চেতনায় গড়ে উঠবে এক বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও মর্যাদাসম্পন্ন গণতান্ত্রিক রাষ্ট্র। জুলাই গণঅভ্যুত্থান সেই স্বপ্ন বাস্তবায়নের পথ।’

শুক্রবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে ঠাকুরগাঁওয়ের আর্টগ্যালারি মডেল মসজিদে নামাজ শেষে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে উপস্থিত জনতার উদ্দেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘বন্ধুগণ, আমরা জানি, জুলাই-আগস্ট মাসেই এ দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে নেমেছিল। সেই সময়ে হাজারো শিক্ষার্থী রাজপথে নেমে শহীদ ও আহত হয়েছেন। আমরা তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী শাসনব্যবস্থা এখনো পুরোপুরি বিলুপ্ত হয়নি। পুরনো সেই দমনমূলক সিস্টেম এখনও টিকে আছে। তাই সেই ব্যবস্থার বিলোপ ঘটিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এনসিপির যাত্রা। আমাদের কার্যক্রম সারা দেশে বিস্তৃত। জনগণের প্রতি আহ্বান থাকবে—আপনারা বিকল্প ও তরুণ নেতৃত্বকে বেছে নিন, আমাদের শক্তি দিন।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা লড়ছি জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়ন, গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে। এ ঘোষণাপত্র অবশ্যই জুলাই-আগস্টের মধ্যেই প্রকাশ করতে হবে—এটাই আমাদের দৃঢ় অবস্থান।’

বিএসএফের সীমান্ত হত্যা ও পুশ-ইন প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘এটা আর হাসিনার বাংলাদেশ নয়। এটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত ছাত্র-জনতার বাংলাদেশ। তাই বাংলাদেশ চলবে কেবল দেশপ্রেমিকদের হাত ধরে। সীমান্তে যেকোনো মূল্যে হত্যা বন্ধ করতে হবে।’

উত্তরবঙ্গের প্রতি সরকারের অবহেলার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘ঠাকুরগাঁওসহ উত্তরবঙ্গের অবহেলিত জেলাগুলো আর বৈষম্যের শিকার হবে না। উন্নয়ন মানে শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়ন নয়—দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন পৌঁছাতে হবে। তখনই সেই উন্নয়ন হবে গ্রহণযোগ্য।’

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, আবু সাঈদ লিওন এবং ঠাকুরগাঁও জেলার প্রধান সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা