শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শপথ নিয়েই ফিলিস্তিনের ‘জয়ধ্বনি’, তোপের মুখে ওয়াইসি

সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) দলের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি মঙ্গলবার লোকসভার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শপথ শেষে ফিলিস্তিনের জন্য জয়ধ্বনি করে তিনি বলেন, জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন, আল্লাহু আকবর!

ডহিস ভারতের সংসদে শপথ নেওয়ার পর ফিলিস্তিনের জন্য জয়ধ্বনি করা নিয়ে ইতোমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সঙ্গে চলছে বিতর্কও।

এদিন বিজেপির এমপি ছত্রপাল সিং গঙ্গোয়ার তার শপথ শেষে বলেন, জয় হিন্দু রাষ্ট্র, জয় ভারত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির ‘জয় ফিলিস্তিন’ মন্তব্যের প্রতিবাদেই পাল্টা জবাব দিলেন বিজেপি এমপি। অনেকে বলছেন, ওয়াইসির মন্তব্যের মোক্ষম জবাব দিয়েছেন ছত্রপাল।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে নানা সমালোচনা। এএনআইয়ের পোস্ট করা তার ওই ভিডিওতে নানা প্রশ্ন তুলেছেন অনেকে। একজন লিখেছেন, তিনি প্যালেস্টাইনে গিয়ে থাকেন না কেন?

অপর একজন লিখেছেন, এটা অত্যন্ত আপত্তিকর। গোটা দেশ ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করেন। ওয়াইসি জয় ভারত বলতে পারেন না। তিনি বলেন, জয় প্যালেস্টাইন।

আরেকজন লিখেছেন, কারা তাকে ভোট দিয়েছেন? গাজার লোকজন, নাকি ভারতের লোকজন।

অপর একজন লিখেছেন, প্যালেস্টাইনের লোকজন আপনাকে ভোট দিয়ে জেতাননি। এ দেশের মানুষ আপনাকে ভোট দিয়েছেন। তাদের কথা বলুন।
সূত্র: হিন্দুস্তান টাইমস

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী