সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দিল্লিতে স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণ

ভারতের দিল্লির রোহিনিতে রোববার সকালে (২০ অক্টোবর) সিআরপিএফ স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে করে ওই স্কুলের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ঘটনাস্থলে ফরেনসিক টিম এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল পৌঁছেছে। ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়েছে-তা খতিয়ে দেখছে তারা।

স্থানীয় এক বাসিন্দার ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে। ওই প্রত্যক্ষদর্শী বলছেন, আমি বাড়িতে ছিলাম। হুট করে বিশাল শব্দ শুনি এবং ধোঁয়া উড়তে দেখি এবং ভিডিও করি।

এর বেশিকিছু আমি জানিনা। ইতোমধ্যে পুলিশের একটি দল এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসেছে বলে জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪৭ মিনিটে সিআরপিএফ স্কুলের কাছে এই বিস্ফোরণ হয়।

সিনিয়র পুলিশ কর্মকর্তা অমিত গোয়েল বলেছেন, বিস্ফোরণের কারণ জানতে বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। তবে পরবর্তী সময়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!