মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল দিয়ে শর্তসাপেক্ষে ভারত যাওয়ার সুযোগ পাচ্ছেন চিকিৎসাসেবা প্রত্যাশীরা

ভ্রমণ নিষেধাজ্ঞা জারির প্রায় দুই মাস পর যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে শর্তসাপেক্ষে চিকিৎসা নিতে ভারত যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা।

সোমবার (২১ জুন) বেনাপোল বন্দর দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-২ শাখার ছাড়পত্র নিয়ে মেডিকেল ভিসায় ভারতে গেছেন ৯জন বাংলাদেশি। আরও প্রায় দুই হাজার বাংলাদেশি ভারত যাওয়ার আবেদন করেছেন বলে জানা গেছে।
এর আগে নিষেধাজ্ঞার মধ্যে কেবল রাষ্ট্রীয় কাজে গমনাগমনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরই যাতায়াতের সুযোগ ছিল।

ভারত থেকে ফেরা পাসপোর্টযাত্রীদের বেনাপোলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হলেও এক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে ভারত গমনকারী চিকিৎসাসেবা প্রত্যাশী বাংলাদেশিদের। যারা ভারতে যাচ্ছেন তাদের সেখানে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না, সরাসরি গন্তব্যে যেতে পারছেন তারা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন সূত্রে জানা যায়, প্রতিবেশী দেশ ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২৬ এপ্রিল থেকে দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। এতে বাংলাদেশিদের ভারত ভ্রমণ বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে বিশেষ করে জটিল রোগে আক্রান্তরা বেশি বিপাকে পড়েন। চিকিৎসা শেষ করাতে না পেরে অনেকে জীবন-মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছান। এতে মানবিক বিষয় বিবেচনা করে সরকার চিকিৎসাসেবা প্রত্যাশীদের শর্তসাপেক্ষে ভারত ভ্রমণের সুযোগ দেয়। ভারত সরকারও ইতিবাচক সাড়া দিয়ে ভিসা দিচ্ছে।

ভারত ভ্রমণের উদ্দেশে বেনাপোল বন্দরে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রী পারভিন আক্তার জানান, ‘তার ছেলে জটিল রোগে আক্রান্ত। তিন মাস আগে একবার ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। আবারও ডাক্তার আসতে বলেছিলেন। এতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত ভ্রমণের অনুমতি চেয়ে আবেদন করে ছাড়পত্র পান। ৭২ ঘণ্টার মধ্যে করানো পরীক্ষায় নেগেটিভ সনদসহ বিভিন্ন শর্ত পালনের প্রতিশ্রুতি দিতে হয়েছে তাকে।’

প্রায় দুই হাজার মানুষ ভারতে যেতে আবেদন করেছেন বলেও জানান তিনি।

ভ্রমণকারী কয়েকজন পাসপোর্টযাত্রী জানান, ‘দেশে চিকিৎসাসেবা উন্নত না হওয়ায় এই কোভিডের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও তাদের চিকিৎসা গ্রহণে বাধ্য হয়ে ভারতে যেতে হচ্ছে। দেশে চিকিৎসাসেবা উন্নত হলে ঝুঁকি নিয়ে হয়তো তাদের যাওয়ার প্রয়োজন হতো না। এতে যেমন খরচ কম লাগতো, তেমনি সময়ও বাঁচতো।’ সরকারকে দেশে চিকিৎসা ব্যবস্থা উন্নতির বিষয়টি গুরুত্ব দেয়ার আহ্বান জানান তারা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘বর্তমানে জটিল রোগে আক্রান্তরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে ভারতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশি যারা ভারত থেকে ফিরছেন তারা ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের বিশেষ ছাড়পত্র নিচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি থাকলে যে কেউ ভারতে যেতে পারবেন।’

উল্লেখ্য, প্রথমে ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে গত বছরের ১৩ মার্চ ভারত সরকার বাংলাদেশিদের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। পরে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে প্রায় ৮ মাস পর তিনটি শর্ত দিয়ে টুরিস্ট ভিসা বন্ধ রেখে বাংলাদেশি পাসপোর্টযাত্রীদের চিকিৎসা, ব্যবসা আর শিক্ষা গ্রহণে ভারত ভ্রমণের সুযোগ দেয়।

২৩ এপ্রিল থেকে পুনরায় স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। এখনও পর্যন্ত সেই নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে ছাড়পত্র থাকলেই যাতায়াতের সুযোগ মিলছে।

একই রকম সংবাদ সমূহ

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে কোনোভাবেইবিস্তারিত পড়ুন

১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ১২৩ বছর, তবে পরিবারের দাবি প্রকৃত বয়স আরওবিস্তারিত পড়ুন

পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটেরবিস্তারিত পড়ুন

  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির
  • ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
  • বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন