মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফোর মাডারের ঘটনায় বেঁচে যাওয়া শিশু ‘মারিয়া’র নামে ফাউন্ডেশন

কলারোয়ায় চাঞ্চল্যকর ফোর মাডারের ঘটনায় বেঁচে যাওয়া ৪ মাসের শিশুর মারিয়ার নামে ‘মারিয়া ফাউন্ডেশন’ এর যাত্রা শুরু হয়েছে।

সদ্য বিদায়ী সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ব্যক্তিগতভাবে ১লক্ষ টাকা জমাদানের মধ্যদিয়ে ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো।

সোমবার বিকাল ৫টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মিট দ্যা প্রেসে ‘মারিয়া ফাউন্ডেশন’ এর যাত্রার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে মিট দ্যা প্রেসে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

এসময় জেলা প্রশাসক বলেন, ‘সাতক্ষীরা আমাকে সম্মানিত করেছে। আমার যত সৃজনশীলতা, সাহসিকতা আমি সাতক্ষীরাতে এসেই দেখাতে পেরেছি। সাতক্ষীরা আমার দ্বিতীয় জন্মভূমি। যতদিন বেঁচে থাকবো সাতক্ষীরা আমার হৃদয়ে থাকবে।’

তিনি আরো বলেন, ‘গত বছরের ১৫ অক্টোবর একই পরিবারের জন্য হত্যার ঘটনা ঘটে কলারোয়া হেলাতলা এলাকায়। সেসময় বেঁচে যায় ৪ মাসের শিশু মারিয়া। তার দেখাশোনার দায়িত্ব জেলা প্রশাসক হিসেবে আমি নিয়েছিলাম। তাকে কলারোয়ার হেলাতলা ইউপির সংরক্ষিত আসনের সদস্য নাসিমা খাতুনের কাছে রেখেছিলাম। সেখানেই শিশুটি নিরাপদে এবং সুন্দরভাবে বড় হচ্ছে। আমার বদলী হয়েছে। কিন্তু শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে ‘মারিয়া ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করা হয়েছে। এটির সভাপতি হিসেবে আমি ব্যক্তি এস এম মোস্তফা কামাল থাকবো এবং পদাধিকার বলে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার থাকবেন সদস্য সচিব।’

তিনি আরো বলেন, ‘এছাড়াও অন্যান্য উপজেলা নির্বাহী অফিসারগণ সদস্য থাকবেন। আমি যেখানেই থাকি ফাউন্ডেশনটির সভাপতি আমি থাকবো। আমি ব্যক্তিগতভাবে ১লক্ষ টাকা ফাউন্ডেশনে জমা দিয়ে যাত্রা শুরু করেছি। যে কেউ ফান্ডে টাকা দিতে পারবেন। ১৮ বছর পর্যন্ত ফাউন্ডেশন মারিয়ার সকল প্রয়োজনে পাশে থাকবে। সকল প্রকার সহযোগিতা দিয়ে যাবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত