মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ -২০২২ অনুষ্ঠিত

“শাম্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই প্রতিপাদ্যের স্লোগানকে সামনে রেখে, যশোরের শার্শায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলা সমাবেশ -২০২২ অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর (শনিবার ) বেলা ১১টার সময়, উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়াম হল রুমে উক্ত সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ফারজানা ইসলামের সভাপতিত্বে, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যশোর জেলা কমান্ড্যান্ট অফিসার সনজয় কুমার সাহা।

শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেলের সঞ্চালনায়, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, বেনাপোল ফায়ার সার্ভিস কর্মকর্তা রতন কুমার দেবনাথ সহ স্থানীয় সংবাদিকবৃন্দ এবং উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নারী ও পুরুষ সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতে প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

এসময় অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো ও বিশেষ অতিথিদেরকে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও এসময় প্রধান অতিথি সহ বিশেষ অতিথিদের গুরুত্বপূর্ণ আলোচনা বক্তব্য শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারী সদস্যদের সেলাই মেশিন এবং পুরুষ সদস্যদের মাঝে বাইসাইকেল ও ছাতা বিতরণ করেন আয়োজকরা।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার বেগারীতলা এলাকার টুনিয়া ঘড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক