বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হুমায়ন কবির মিরাজ, শার্শা (যশোর): শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নে এক আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম। সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের উপস্থিতিতে সভাটি সঞ্চালনা করেন শার্শা উপজেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলীয়ার রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন, কায়বা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মসলেম আলি, শার্শা উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল গফ্ফার এবং সাবেক মেম্বার আমিরুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা আব্দুল মান্নান, হুমায়ুন কবির, আসাদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নেতারা তাদের বক্তব্যে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও দলীয় কর্মীদের মধ্যে ঐক্য ও সুসম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার