বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় কলাগাছ কাটলো জমির মালিক, ভয় দেখিয়ে চাঁদা নিলো কথিত ৪ সাংবাদিক!

নিজের জমিতে থাকা কলাগাছ কর্তনের অভিযোগ এনে সাংবাদিক পরিচয় এক ব্যক্তির কাছ থেকে ৩ (তিন) হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের ৮নং ওয়ার্ড় বাগুড়ী গ্রামে।

জানা গেছে, উপজেলার বাগুড়ী গ্রামের বাসিন্দা ও বেলতলা বাজারের স্থানীয় আমের আড়ৎদার মোঃ ইজ্জত আলী তার বাসার সামনে ৪ (চার) টি কলাগাছ জায়গা পরিষ্কারের জন্য কেটে দেয়। আর এ কারনে তাকে মামলার ভয় দেখিয়ে ৩ হাজার টাকা নেওয়া হয়।

ভুক্তভোগী মোঃ ইজ্জত আলী জানান, সড়ক ও জনপদ বিভাগের কর্মচারী বাবু ও সাংবাদিক পরিচয়ে আরিফুজ্জামান আরিফ, মোঃ জয়নাল আবেদিন, মোঃ শহিদুল ইসলামসহ চার পাঁচজন এসে আমাকে জিজ্ঞাসা করে আমি কলাগাছ কেন কাটলাম। তখন আমি বলি জায়গাটা অপরিষ্কার ছিলো এবং সামনে আমাদের ব্যবসার সিজেন এজন্য জায়গাটা পরিষ্কার করার জন্য কলাগাছ কেটেছি। তখন তারা বলে গাছ কাটা অপরাধ আপনার নামে মামলা হবে, এই ভয় দেখিয়ে তারা আমার কাছ থেকে ৩ (তিন) হাজার টাকা নিয়ে চলে যাই।

যশোর সড়ক ও জনপদ বিভাগের ওই কর্মচারী মোঃ বাবুর কাছে জানতে চাইলে সে বলেন, টাকা আমি নেইনি সাংবাদিক আরিফুজ্জামানসহ ওরা তিন চারজন নিয়েছে।

সাংবাদিক পরিচয় দানকারী আরিফুজ্জামান আরিফ জানান, ঘটনা স্থলে আমি ছিলাম, কিন্তু আমি টাকা নেয়নি।

বেলতলা বাজার কমিটির সভাপতি ও কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন জানান, বিষয়টি আমি জানি না, আমি আপনার মাধ্যমে জানলাম, যদি ঘটনাটি সত্য হয়ে থাকে আসলে এটা একটা অপরাধ। আমি কোন অপরাধ কাজের সমর্থন করিনা, যারা এ ধরনের অপরাধ মুলক কাজ করেছে তাদের বিচার হওয়া উচিত।

আম ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ লোকমান হোসেন জানান, এর আগেও সাংবাদিক পরিচয়ে আরিফ সহ কয়েকজন বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে গত আম মৌসুমী বিভিন্ন আম ব্যবসায়ীদের কাছ থেকে সাংবাদিক পরিচয়ে ভয় ভীতি দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এবিষয়ে সড়ক বিভাগ যশোর এর নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, সিএন’বি অথবা সরকারি জায়গার কেউ যদি গাছ কাটে তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু এভাবে টাকা নেওয়ার আইন নাই। বিষয়টি আমরা দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ