মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার মাঠে সবুজের ঢেউ, বোরো ধানে বাম্পার ফলনের আশা

যশোরের শার্শা উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এ বছর দেখা যাচ্ছে সবুজের অপার সমারোহ। দিগন্তজোড়া ইরি-বোরো ধানের খেতে দুলছে সবুজ ঢেউ, কাঁচা-পাকা শীষ আর বাতাসে দোল খাওয়া পাতায় প্রকৃতি যেন নতুন সাজে সেজেছে। আর কিছুদিন পরেই সেই স্বপ্নের ফসল ঘরে তুলবেন কৃষকেরা এ প্রত্যাশায় উজ্জ্বল তাদের মুখ।

শার্শা-বেনাপোল অঞ্চলের মাঠজুড়ে এখন সবুজের মায়াবী হাতছানি। বসন্তের দখিনা হাওয়ায় দুলছে কচি ধানের শীষ, আর সেই দোলায় লুকিয়ে আছে হাজারো কৃষকের স্বপ্ন। চৈত্রের তপ্ত দুপুরেও সবুজ ধানক্ষেতের সতেজতা আর মনোমুগ্ধকর দৃশ্য জানান দিচ্ছে এবার বোরো মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা প্রবল।

মাঠে মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান গাছের পরিচর্যা, সেচ, সার প্রয়োগ ও কীটনাশক ব্যবস্থাপনায় তারা নিরলস পরিশ্রম করছেন। নিরবচ্ছিন্ন সেচ সুবিধা থাকায় ধানক্ষেতে এমন সবুজের সমারোহ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চালিতাবাড়িয়ার কৃষক আব্দুল মান্নান বলেন, গত বছরের তুলনায় এ বছর বোরো ধানের অবস্থা অনেক ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার বাম্পার ফলন পাওয়া যাবে বলে তারা আশাবাদী। বৈশাখ মাসের মাঝামাঝি সময় থেকে ধান কাটা শুরু হবে বলেও জানিয়েছেন তারা।

তবে উৎপাদনের পাশাপাশি ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়ে বাগআঁচড়ার কৃষক বাবর আলি জানান, সরকার যদি গতবারের মতো এবারও ধানের সঠিক মূল্য নিশ্চিত করে, তাহলে তারা লাভবান হবেন এবং কৃষিকাজে আরও উৎসাহিত হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, চলতি বোরো মৌসুমে উপজেলায় মোট ২৩ হাজার ৪৩৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার (২৩ হাজার ৪৩০ হেক্টর) চেয়ে কিছুটা বেশি। গত মৌসুমে ২৩ হাজার ৪১১ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছিল। সে তুলনায় এবার ২৪ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে। সময়মতো সার সরবরাহ ও কৃষকদের নিবিড় পরিচর্যার কারণে এ বছর বোরো ধানের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকাই এ ক্ষেত্রে বড় শর্ত।

একই রকম সংবাদ সমূহ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী