বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় অনাটন আর চিকিৎসার অভাবে মৃত্যুপথযাত্রী এক বীর মুক্তিযোদ্ধা

যশোরের শার্শা উপজেলার বেলতা গ্রামের মৃত মোবারক আলীর ছেলে, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য রুহুল আমিন। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে অর্থের অভাবে ঠিক মতো চিকিৎসা নিতে পারছেন না তিনি। কথাও বলতে পারেন না। বোবা হয়ে পড়ে আছেন বিছানায়। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন অন্যের দিকে।
একসময় কাঁধে রাইফেল তুলে নিয়েছিলেন, আর এখন অন্যের কাঁধে ভর করে চলতে হয়।

অর্থের অভাবে সঠিকভাবে চিকিৎসাও করাতে পারছেন না এই বীর সেনা। এক কথায় ভালো নেই তিনি।

এমনটি কলারোয়া নিউজ কে জানিয়েছে তার পরিবার।

তার বাড়িতে গিয়ে দেখা যায় বিছানায় পড়ে আছেন তিনি তার পাশে বসে চোখের পানি ফেলছে তার স্ত্রী।

তার স্ত্রী জানালেন, ‘হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন তার স্বামী বীর মুক্তিযোদ্ধা। গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে তার চিকিৎসার অবনতি হওয়ায় চিকিৎসকরা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এতে চিকিৎসার ব্যয় হবে প্রায় ১০ লাখ টাকা।’

আরো বললেন, ‘নুন আনতে যাদের পান্তা ফুরায়। অসহায় পরিবার কিভাবে এত টাকা যোগাড় করবে। অবশেষে চিকিৎসা ব্যয়বহুল এ চিকিৎসার টাকা যোগাড় না করতে পেরে বাড়িতে নিয়ে আসেন। বিনা চিকিৎসায় ক্রমেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তিনি।’

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই লেন্স নায়েক এবং বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীনের চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগীতা কামনা করেছেন।
সাহায্যে পাঠানোর ঠিকানা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীনের পরিবার বিকাশ নাম্বার-০১৭৩৪-৯৮-৮১-৫০।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী