বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা

শেখ হাসিনা মাফিয়া রাষ্ট্রব্যবস্থা কায়েম করে হাবিবকে ৭০ বছরের সাজা দিয়েছিল- রিজভী

সেলিম হায়দার : শেখ হাসিনা বাইরে থেকে উস্কানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (৫ অক্টোবর) সকালে শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ অভিযোগ করেন।
এর আগে বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সহ ৪৬ জন সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, এই কারণেই বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে যে গণতন্ত্রের জন্য কথা বলেছে, তাকে খুন-গুম-হত্যা করতে, তাদেরকে আয়নাঘরে আটকে রাখতে আপনার মনে এতটুকু বিবেকবোধ কাজ করেনি। এখন আপনি উস্কানি দিচ্ছেন, রাষ্ট্র ক্ষমতায় থাকতে যেভাবে ছাত্রলীগ ও যুবলীগকে দিয়েছেন। একই কায়দা উস্কানি দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে একটা রক্তাক্ত বাংলাদেশের আবহ তৈরি করে আপনি মনে করেছেন যে, সেই সুযোগে বাংলোদেশে প্রবেশ করবেন। তা এই দেশের মানুষ হতে দেবে না।

তিনি বলেন, শুক্রবার একটা ভিডিও ভাইরাল হয়েছে, শেখ হাসিনার সঙ্গে গোপালগঞ্জের একজন ছাত্রলীগ নেতার। ছাত্রলীগ নেতা বলছেন, আপা পুলিশ হানা দেয় প্রতিদিন পাঁচ-ছয়জনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অথচ আপনি (শেখ হাসিনা) তো ছিলেন প্রধানমন্ত্রী। যিনি সত্যিকার প্রধানমন্ত্রী থাকে সেখানে আইনের শাসন থাকে। যিনি অপরাধ করে অপরাধীদের সাজা হয়, সে যে দলেরই হোক। আপনি কী জানতেন না। আপনি পালিয়ে যাওয়ার পর মাত্র এক মাসও হয়নি। এরমধ্যে স্বেচ্ছাসেবক দলের দিদারকে গোপালগঞ্জে প্রকাশ্যে দিবালোকে ছাত্রলীগ যুবলীগ কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এরপরও পুলিশ তাদেরকে পূজা করবে? তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে!

রিজভী বলেন, আপনি (শেখ হাসিনা) শুক্রবার ছাত্রলীগের এই ছেলের সঙ্গে কথোপকথোন করে আপনি যে বর্বর ও নিষ্ঠুর রক্ত পান করা ছাড়া অন্য কোনো বিবেক আপনার নেই, মানবতা নেই- সেটা আবার প্রমাণ করলেন। অথচ আপনি বলতে পারতেন, ওইখানে হত্যাকাণ্ড হলো কেন? ওইখানে অন্য একটি রাজনৈতিক দলের নেতা মারা গেল কেন, বলেননি! কারণ আপনি ছিলেন আওয়ামী লীগের জননী, গডফাদারদের জননী, টাকা পাচারকারীদের জননী।

তিনি বলেন, আপনারা জানেন মিথ্যা মামলায় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে গ্রেপ্তার করা হয়েছিল, গ্রেপ্তার করে তাকে সাজা দেয়া হয়েছে ৭০ বছর। একটা অনাচারমূলক রাষ্ট্রের দৃষ্টান্ত, শেখ হাসিনা যে মাফিয়া রাষ্ট্রব্যবস্থা কায়েম করেছিলেন-সেখানে হাবিবুল ইসলাম হাবিবকে ৭০ বছরের সাজা দেয়া হয়েছিল। অভিযোগ হাবিবুল ইসলাম হাবিব নাকি শেখ হাসিনার গাড়িবহরে হামলা করেছিলেন। আমরা সেদিনের ঘটনা জানি, হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় অবস্থান করছিলেন। আমাদের একটি প্রোগ্রাম ছিল ঢাকায়, অথচ তার নামে মিথ্যা মামলা দিয়ে পরিকল্পিত মামলা সাজিয়ে এই মামলাটি দেয়া হয়।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কৃষিবিদ শামিমুর রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ শহিদুল আলম, জেলা বিএনপি নেতা শেখ তারিকুল হাসান, যুবদল নেতা আয়নুল ইসলাম নান্টা, জেলা ছাত্রদল নেতা শরিফুজ্জামান সজিব, মমতাজুল ইসলাম চন্দন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, অধ্যাপক মোশারাফ হোসেন, আশরাফ হোসেন, আব্দুল কাদের বাচ্চু, আব্দুল রকিব মোল্লাসহ প্রায় ৬ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ

কলারোয়ায় “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়”-এর আওতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ