মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডিবি গার্লস হাইস্কুলে বর্ণিল আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

সাতক্ষীরা প্রতিনিধি: বর্ণিল আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের প্রতি শ্রদ্ধা জানায় শিক্ষার্থীরা।

শিক্ষকরাও শিক্ষার্থীদের প্রতি শুভ কামনা জানান। ‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ স্লোগানেমোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা প্রয়াত সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কেক কেটে শিক্ষকদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির কর্মসূচি।

এরপর বের হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি ব্রহ্মরাজপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের হলরুমে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা শিক্ষক-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী প্রদান করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, মোঃ হাফিজুল ইসলাম, আজহরুল ইসলাম, গীতা রানী সাহা, শামীমা আক্তার, কনক কুমার ঘোষ, খালেদা খাতুন, ভানুবতী সরকার, দেবব্রত ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস, আসমাতারা জাহান প্রমুখ।

এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দীপ্তি মন্ডল, ফারজানা ফায়িজা, মরিয়ম খাতুন, সাদিয়া সুলতানা, তাহিরা আক্তার মিম, ঝিলিক সরকার প্রমুখ।

এসময় সুর ও ছন্দের আবেশে শিক্ষকদের নিয়ে গান ও কবিতা আবৃত্তি করা হয়।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম