রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেষ মূহুর্তে প্রচার-প্রচারনায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ॥ কে হবে পৌর পিতা ?

সাতক্ষীরার কলারোয়ায় আগামী ৩০ জানুযারী পৌরসভা নির্বাচন। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে কলারোয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের অলিগলি। শেষ মূহুর্তে এ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় প্রার্থীরা নাওয়া খাওয়া ভুলে সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি ও পৌর সদরের বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণে। নানা প্রতিশ্রুতি দিয়ে নিজের পক্ষে সমর্থন আদায়ের জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচেছন। এরই মধ্যেপথসভা কর্মীসভা উঠান বৈঠক, মাইক লিফিলেট, ব্যানার পোষ্টার, হাতির পিটে চড়ে হান্ডবিল বিতরণ চলছে বিরামহীন ভাবে। আর সেই সাথে চলছে মিছিল শ্লোগান।

কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, আ’লীগের বিদ্রোহী মোবাইল প্রতীকের শ্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, জাতীতাবাদীদল বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন, বিএনপি’র বিদ্রোহী সাবেক দুই দুইবার মেয়র নারিকেল গাছ প্রতীকের শ্বতন্ত্র প্রার্থী গাজি আক্তারুল ইসলাম ও তার সহধর্মীনি জগ প্রতীকের শ্বতন্ত্র প্রার্থী নার্গিস সুলতানা। এ ছাড়া ৯টি ওয়ার্ডে ৩৯ জন সাধারণ কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। এখনও পর্যন্ত ভোটের মাঠে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।

এ নির্বাচনকে ঘিরে আলোচনা-সমালোচনা কেন্দ্র বিন্দু হচ্ছে এবার নির্বাচনে কে হবে জনগনের ভোটে পৌর পিতা ? এ নির্বাচনে এবার প্রতিদ্বদ্বিতা করছেন ৫ জন। তবে মাঠে আছেন ৪ জন প্রার্থী। এবার কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। তাদের সাথে পৃথকভাবে আলাপকালে জানা যায়। তারা প্রত্যকেই জয়ের ব্যাপারে আশাবাদি।

আওয়ামীলীগের প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল জানান, আওয়ামীলীগসহ অংগ সংগঠনের অধিকাংশ নেতাকর্মীরা তার পক্ষে একাট্ট্রা হয়ে কাজ করছেন। দলের নেতাকর্মীরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করছেন। তাছাড়া জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে সাধারণ ভোটারা তাকেই ভোট দেবেন। আর তিনি জয়ী হবেন বলে আশাবাদী।

বিএনপি’র প্রার্থী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন জানান, প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে ভোটের মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন। পৌর এলাকায় তিনি রাস্তাঘাট,ড্রেনেজ, পানিসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রতি দিয়ে লিভলেট বিতরণ করে যাচ্ছেন। তার অবস্থা খুবই ভালো। তবে গত ২৭ জানুয়ারী একটি মিথ্যা মামলায় সাবেক এমপি হাবিবুল ইষলামসহ ৩৪ জন আসামী একযোগে কারাগারে যাওয়ায় তার নির্বাচনে ব্যাপক ক্ষতি হয়েছে। তারপরেও আগামী ৩০ জানুয়ারী যদি অবাধ,সুষ্ট ও নিরপেক্ষ ভোট হয় তাহলে তিনি জয়লাভ করবেন বলে আশাবাদী।

আলীগের বিদ্রোহী শ্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমান খান চৌধূরী মজনু বলেন, কলারোয়া পৌরসভা নির্বাচনে পরপর দুইবার বিএনপি’র প্রার্থী জয়ী হওয়ায় দৃশ্যমান কোন কাজ পৌরসভায় হয়নি। পৌরসভার বাসিন্দারা তাদের নাগরিক অধিকার পায়নি। তাই তিনি পৌরবাসির নাগরিক অধিকার ফিরে দেওয়ার প্রতিশ্রতি দিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ভোট প্রার্থনা চালিয়ে যাচ্ছেন। তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি।
সাবেক মেয়র গাজি আক্তারুল ইসলামের সহধর্মীনি নার্গিস সুলতানা জানান, তার স্বামী কলারোয়া পৌর সভার দুই দুইবার মেয়র নির্বাচিত হয়েছেন। কিন্তু কোন বারই তিনি ৫ বছর চেয়ারে বসে কাজ করতে পারেন নাই। বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাকে সাময়িক বরখাস্ত করে রাখা হয়। গত ২৭ জানুয়ারী তার স্বামীকে একটি মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। তারপরেও তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে রাত-দিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তার স্বামীর অসমাপ্ত কাজ গুলো শেষ করার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। তিনি আশাবাদী তার স্বামীর ওই জনপ্রিয়তায় তিনি এবার মেয়র নির্বাচিত হয়ে পৌরবাসির পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ।

এদিকে এ নির্বাচন অবাধ,সুষ্ট ও নিরপেক্ষ করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী ৯টি ওয়ার্ডে ইতোমধ্যে মহড়া দিয়েছেন এবং প্রত্যেকটি ওয়ার্ডে শাস্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাত ৮ টায় প্রচার-প্রচারনা শেষ। আগামী ৩০ জানুয়ারী সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। এ ভোটে ২২ হাজার ৯৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

কলারোয়ায় আল-আমিন ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে দুই কোটি টাকা অর্থ আত্মসাতেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন