বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানসমূহের সাথে সংলাপ

লিডার্স উপজেলার সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানসমূহের সাথে মানুষের জন্য ফাউন্ডেশন ও অ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (ক্রিয়া) প্রকল্পের অধীনে একটি সংলাপের আয়োজন করেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে শ্যামনগর উপজেলা প্রশাসন হলরুমে এই সংলাপে লিডার্স-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আসাদুজ্জামান। লিডার্স এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আরিফুর রহমানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ নাজমুল হুদা।

এই সংলাপে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব শারিদ বিন শফিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মুজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা জনাব এস.এ. আজিজুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব আমিনুল ইসলাম, ওয়ান স্টপ ক্রাইসি সেল-এর প্রণব বিশ্বাস, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার জনাব মিনা হাবিবুর রহমান, ভেটেনারি সার্জন ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস, এনজিও সমন্বয় পরিষদের আহবায়ক জনাব মো: আল ইমরান, বেসরকারি উন্নয়ন সংস্থা নকশিকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধি রহিমা বেগম, ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক ইয়াসিন আরাফাত এবং গণমাধ্যম কর্মী এবং অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীরা আলোচনা করেন।

প্রধান অতিথির আলোচনায় সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আসাদুজ্জামান বলেন, এই অঞ্চলে অনেক এনজিও কাজ করছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করতে পারলে জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত উকূলবাসীর জীবনমান উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি লির্ডাস এবং ক্রিয়া প্রজেক্ট-এর কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্ত্যবে উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ নাজমুল হুদা বলেন, জরবায়ু সহনশীল কৃষিকাজে সরকারি বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। ক্রিয়া প্রকল্পে কৃষি ও কৃষকদের জন্য অনেক কাজ আছে। তাদের জন্য আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আপনারা খেয়াল রাখবেন, একই সুবিধাভোগী যেন বার বার সেবা না পান। প্রয়োজনে আপনারা কৃষি অফিস থেকে তথ্য নিবেন।
সংলাপে উপস্থিত বক্তারা উপকূলীয় অঞ্চলে জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ বিশেষ করে পিছিয়ে পড়া নারীদের মানসম্মত সেবা প্রদানে সংশ্লিষ্ট সেবাপ্রদানকারীদের উদ্বুদ্ধ করতে, সেবাপ্রদান ও সেবাগ্রহণের মধ্যে একটি ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে এবং সেবাগ্রহীতাদের মধ্যে সেবাপ্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সরকারি বেসরকারি বিভিন্ন সেবাপ্রদানকারী সংস্থার প্রতিনিধিরা শ্যামনগরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের ঝুঁকি হ্রাস করার জন্য সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানকে সেবা প্রদানে সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুর ইসলাম নামে এক জেলেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
  • খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ
  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা