বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বজ্রপাতে প্রাণ গেল চিংড়ি চাষির

এবিএম কাইয়ুম রাজ : শ্যামনগরে বজ্রপাতে সুভাষ মালো (৪০) নামে এক চিংড়ি চাষির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি কালীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের শিবপদ মালোর ছেলে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৭টার দিকে শ্যামনগর উপজেলার চিংড়াখালি গ্রামে নিজ ঘেরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন তিনি। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ জানান, সুভাষ মালো দীর্ঘদিন ধরে চিংড়াখালি এলাকায় ১০ বিঘা জমি লিজ নিয়ে বাগদা চিংড়ির চাষ করছিলেন। প্রতিদিন তিনি রতনপুর থেকে ভোরে এসে মাছের ঘেরে কাজ করতেন এবং মাছ ধরা শেষে বাড়ি ফিরে যেতেন। আজও প্রতিদিনের মতো ঘেরে এসে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা জানান, বজ্রপাতের শব্দ শুনে পাশের ঘেরের লোকজন ছুটে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, “লোকমুখে আমরা বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রাকৃতিক দুর্যোগে একজন শ্রমজীবী মানুষের এমন মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি : গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি এলাকায় এক বিজিবি সদস্যের বসতবাড়িতে চুরিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকপণ্যসহ যুবক ১

সাতক্ষীরার শ্যামনগরে একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ৮৩ হাজারবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
  • খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ
  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা