রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সকলের সহযোগিতায় চাঁদাবাজদের প্রতিরোধ সম্ভব: সাতক্ষীরায় মেজর ইসতিয়াক ইবনে হাসান

ফিরোজ হোসেন ও শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলায় আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৩টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনাবাহিনীর মেজর ইসতিয়াক ইবনে হাসান।
তিনি বলেন, সাতক্ষীরার সকল থানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে। এলাকায় যে পরিমান অরাজকতা হচ্ছে। যারা ঘটাচ্ছেন, তাদের ডেকে বোঝাতে হবে। একে অপরকে সহযোগিতা না করলে চাঁদাবাজদের প্রতিরোধ করা সম্ভব না। আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই সহযোগিতা করতে হবে। পুলিশ প্রশাসনকে অবশ্যই সহায়তা দিতে হবে। তবেই অরাজকতা বন্ধ করা সম্ভব।

বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, জেলা জাতীয় পার্টির সভাপতি আজহার হোসেন, শহর জামায়াতে ইসলামীর আমীর জাহিদুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে মোঃ নাজমুল হোসেন রনি।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থী ইমরান হোসেন, সোহায়েল মাহাদিন, মহিনী তাবাসসুম, ফয়সাল হোসেন, ইব্রাহিম খলিলুল্লাহ, সাদ্দাম হোসেন, আনিছুর রহমান, সাহাজদ্দীন রিফাত হোসেনসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক।

একই রকম সংবাদ সমূহ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগবিস্তারিত পড়ুন

পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলারবিস্তারিত পড়ুন

দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনাবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনা সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা
  • দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে : আইনমন্ত্রী
  • শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ
  • এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে
  • শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এমপি
  • নুসরাতের বাড়িতে আগুন, পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার