সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় তৃপ্তির নেতৃত্বে বিএনপির অবস্থান কর্মসূচি

শাহারুল ইসলাম রাজ, শার্শা (যশোর): যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিএনপি’র উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে শার্শা উপজেলার বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি, মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

বাগাআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে করে বলেন, রাস্তায় নামবি না, পিঠের চামড়া থাকবে না। কালকে ১৫ আগস্ট কোন শোক দিবস পালন হবে না, রাস্তা আমাদের দখলে থাকবে, আমরা সকল নেতাকর্মীরা সবাই মাঠে থাকবো।

পরে মিছিল আশপাশের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হাক ইন্দা, যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ-আলমামুন বাবলু, মেহেদী হাসান, শাহাজান হোসেন, যুবদলের শার্শা উপজেলা সদস্য আল উজায়ের সুজন, শার্শা উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের শার্শা উপজেলা আহবায়ক রাকিবুল হাসান রিপন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছসহ বাগআঁচড়া, কায়বা, গোগা ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার