রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নলতা আহছানিয়া মিশন কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জের নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীরা। নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শত শত শিক্ষার্থীসহ কর্মসূচিতে কলেজের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন।

বুধবার (১৪ আগস্ট) সকালে কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রধান ফটকে এসে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ রনি আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক বাদশা গাজী।

এসময় নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক মোমেনা খানম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদ হোসেন, আজমীর হোসেন, শাহরিয়ার হোসেন, মুজাহিদুল আলম, মেহেরাব হোসেন ও মারুফ হোসেন বক্তব্য রাখেন।

বক্তারা জানান, তোফায়েল আহম্মেদ ২০২২ সালে কলেজে চারজন ল্যাব এসিস্ট্যান্ট ও একজন অফিস সহায়ক পদে নিয়োগ দিয়ে অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছেন। নিয়োগকৃত চারজন ল্যাব এসিস্ট্যান্ট প্রত্যেকে ১১ লাখ টাকা হারে ৪৪ লক্ষ টাকা অধ্যক্ষ তোফায়েল আহম্মেদকে প্রদান করেছেন মর্মে লিখিত স্বীকারেক্তি দিয়েছেন। এছাড়াও উপবৃত্তির ফরম বিক্রি, পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়সহ কলেজের বিভিন্ন খাত থেকেও লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তোফায়েলের বিরুদ্ধে। মামা নামক খুঁটির জোরে প্রায় ১৯ মাস আগে কালিগঞ্জের তারালী ইউনিয়নের জাফরপুরে অবস্থিত কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজে সভাপতি মনোনীত হওয়ার পর গত ২৩ জুন ওই কলেজে ল্যাব এসিস্ট্যান্ট পদে নিয়োগ দিয়ে ৩০ লক্ষ টাকা আত্মসাত করেছেন তোফায়েল আহম্মেদ। তিনি এখন নিয়োগ ব্যবসায়ীতে পরিণত হয়েছেন। এজন্য ঐতিহ্যবাজী নলতা কলেজে অধ্যক্ষ পদে তোফায়েল আহম্মেদের আর থাকার অধিকার নেই।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় ব্যস্ততম এ সড়কের দু’পাশে শত শত গাড়ি আটকে পড়ায় যাত্রীরা দুর্ভোগের শিকার হয়। সেনাবাহিনীর একটি গাড়ি এসে আন্দোলনকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ জানালে অধ্যক্ষ তোফায়েল আহম্মেদকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলে আবারও যানচলাচল শুরু হয়ে। দুর্নীতিবাজ অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক বাদশা গাজী বলেন, সমন্বয়কদের সাথে আলোচনা করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার বাস্তবায়নাধীন ‘জাগরণ’ প্রকল্পের আওতায় যুবদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে তোহা বাজারের জায়গা সংরক্ষণ ও উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্টবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) কালিগঞ্জ, সাতক্ষীরা কর্তৃক ‘সদস্যদের মাঝে ফলজ, বনজবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত