বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সবকিছুর মূলে সাহেদের উদ্দেশ্য ছিল প্রতারণা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সাহেদ সবসময় প্রতারণা করার ফাঁকফোকর খুঁজতো। আর প্রচারণার অংশ হিসেবেই সে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি উঠাতো। এসব দিয়েই তার প্রতারণা কাজকে আরও সহজ করত।’ তিনি বলেন, ‘যখন করোনা হাসপাতাল কেউ দিতে চাচ্ছিল না, তখন সাহেদ নিজ থেকে এগিয়ে এসেছিল। তার উদ্দেশ্য ছিল যে প্রতারণা সেটা তো সেই মুহূর্তে বোঝা যায়নি। এই সবকিছুর মূলে তার উদ্দেশ্য ছিল প্রতারণা সেটা এখন বোঝা যাচ্ছে।’বুধবার (১৫ জুলাই) মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে একথা বলেন তিনি। সাহেদ করিম গ্রেফতার হওয়া উপলক্ষে এই ব্রিফ্রিংয়ের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাস, মাদক ও জঙ্গি দমন করে যাচ্ছেন। আর এই কোভিড-১৯ এর সময়ও তারা নির্ভয়ে সেবা দিয়ে যাচ্ছেন। এটি আইনশৃঙ্খলা বাহিনীর একটি অনন্য কাজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’
এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে অনেক কিছুই করেছে। অনেক ফাঁকফোকরের সুযোগ নিয়েছে। এজন্য দলের হোক, কিংবা যেকোনো ব্যক্তি হোক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিচ্ছেন না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি- আমাদের দলের হোক, কিংবা আমাদের জনপ্রতিনিধি হোক কিংবা সরকারি কর্মকর্তা হোক, কেউ কিন্তু বাদ যাচ্ছেন না।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী