বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সম্মিলিত সামাজিক আন্দোলন” কলারোয়া শাখার নবগঠিত কমিটি ঘোষনা

দেশের সর্ববৃহৎ সামাজিক সংগঠন “সম্মিলিত সামাজিক আন্দোলন’ কলারোয়া উপজেলা শাখার সম্মেলন-২২’ অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠকে সভাপতি ও মাস্টার মিজানুর রহমানকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়।

আমরা চলছি মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক সমাজ বির্নিমাণের পথে’ এই শ্লোগানকে সামনে রেখে বুধবার(২১ ডিসেম্বর) বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিউট চত্বরে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর। অনুষ্ঠানে পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠক শিক্ষক দীপক শেঠের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কপাই সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, জেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সদস্য রাশেদ হোসেন, সজিব হোসেন, সাবেক ইউপি সদস্য সাংবাদিক হাসান মাসুদ পলাশ, কপাই কর্মকর্তা আব্দুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু,সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সাংবাদিক জুলফিকার আলী, জাহাঙ্গীর হোসেন সহ সূধি, সাংবাদিক ও বেঙ্গল স্কাউটস গ্রুপের সদস্যবৃন্দ।

সব শেষে ১১ কার্যনির্বাহী পরিষদের ঘোষিত অপর কর্মকর্তার হলেন, সহ সভাপতি প্রভাষক আল কামুন, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আতিক মুহিব, কোষাধ্যক্ষ লক্ষন চন্দ্র বিশ্বাস, দপ্তর সম্পাদক মোর্তজা হাসান, প্রচার সম্পাদক সাংবাদিক আরিফুল হক চৌধুরী, নির্বাহী সদস্য সাংবাদিক সরদার জিল্লুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন ও ফারজানা খাতুন।

উপদেষ্টা মন্ডলীতে আছেন, শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সমাজ সেবক শেখ শহিদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডঃ শেখ কামাল রেজা ও শিক্ষক নেতা প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান।

সব শেষে নির্বাচিত কর্মকর্তা ও উপদেষ্ঠা মন্ডলীর পরিচিতি অনুষ্ঠানে কলারোয়ায় প্রথম আত্মপ্রকাশ সামাজিক সংগঠন ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’কে আরো সংগঠিত করে উপজেলা ব্যাপি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম